রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও গু-লিসহ যুবক আটক গৌরনদীর সরিকলে বিশিষ্ট সমাজ সেবক মান্নার মায়ের ই-ন্তেকাল

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
দেবী দুর্গার চক্ষুদান,স্থাপন,সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্ডলে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী। চক্ষুদানের পর ভক্তদের আসন,বস্ত্র,নৈবেদ্য,স্মানীয়, পুষ্পমাল্য,চন্দন,ধুপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করছেন সনাতন ধর্মের অনুসারীরা। ঢাকের বাদ্য, ধুপের সুবাস, রঙিন আলোকসজ্জার মধ্যদিয়ে উল্লাপাড়ার পূজা মন্ডপগুলোতে চলছে পূজার আনুষ্ঠানিকতা।
আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে মহাসপ্তমী। বুধবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব চলাকালে রোজই চলবে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ ও আরতির আয়োজন। উল্লাপাড়ায় পৌরসভা সহ উপজেলায় মোট ৯৯ টি পূজা মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরের এক দর্শনার্থী জানান, মহা ধুমধামের মধ্যদিয়ে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে নিবেদন দেশে যেন শান্তি বিরাজ করে।
পূজা মন্ডপের আয়োজক কমিটির সদস্য তন্ময় তনু জানান, অন্য বারের চেয়ে এবারে ব্যতিক্রমী আয়োজন করেছি পূজা মন্ডবে। দেশের শান্তি কামনায় নারী ভক্তদের জন্য পৃথক স্থাপনা করেছি।উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে এবারে পূজার সংখ্যা একটু বেড়েছে। এখন পর্যন্ত সকল মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin