
বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান (জন্মঃ ২ ফেব্রুয়ারী ১৯৬৭) বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান নৌপ্রধান। তিনি ২৪ জুলাই ২০২৩ সাল থেকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) পদে ছিলেন। এখানে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ নৌবহরের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি নৌ সদর দপ্তরের নেভাল অপারেশনের পরিচালক এবং নেভাল ইন্টেলিজেন্সের পরিচালক ছিলেন।