
বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী একজন বাংলাদেশি জেনারেল। তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বর্তমান মহাপরিচালক। সর্বশেষ তিনি সেনাসদরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ছিলেন। ইতিপূর্বে তিনি ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।