শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

পাইকগাছায় গামলা ভরা গরম আমের টকে পড়ে গেল ৪ বছরের শিশু পায়েল: এলাকা জুড়ে শো-কের ছায়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

খুশির চড়ক পূজার আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। খুলনার পাইকগাছায় রান্নার গরম টক আমের গামলায় পড়ে পায়েল মন্ডল নামের ৪ বছর বয়সী এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল মাঝের পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ পায়েল মন্ডল ওই গ্রামের সনজিত মন্ডলের কন্যাসন্তান। তার শরীরের নিম্নাংশসহ বিভিন্ন অংশ গুরুতর ঝলসে গেছে বলে জানা গেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চড়ক পূজা উপলক্ষ্যে সনজিত মন্ডল ও সমরেশ মন্ডলের পরিবারে সন্ন্যাসী ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য নৈশভোজের আয়োজন চলছিল। রান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। বাড়ির উঠানে বড় গামলায় রাখা ছিল সদ্য রান্না করা ফুটন্ত আমের টক। বাড়ির বড়রা যখন আয়োজনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে খেলার ছলে অসাবধানতাবশত পায়েল ওই গরম টকের গামলার মধ্যে পড়ে যায়। মুহূর্তেই তার চিৎকারে চারপাশ ভারী হয়ে ওঠে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়ার মাত্রা বেশি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তরের পরামর্শ দেন। রাতেই শিশুটিকে নিয়ে স্বজনরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

যে বাড়িতে পূজার আনন্দ আর অতিথি আপ্যায়নের ধুম লেগেছিল, সেখানে এখন কেবলই উৎকণ্ঠা আর বিষাদের রোল। ফুটফুটে শিশু পায়েলের এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin