রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধর/ল ভ্রাম্যমাণ আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুতের দায়ে এক মুদি দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় দোকান মালিক মকবুল হোসেনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। এ অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে তিনি প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা অকটেনের সন্ধান পাওয়া যায় এবং ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জানান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin