সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

চারঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ম-তবিনিময় ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭১ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৭ মার্চ ২৬) বিকেলে জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও  চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবেন এমন প্রত্যাশা রইলো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আইয়ুব আলী।

আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ ও চারঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি ওবাইদুল ইসলাম রবি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মী।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin