শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
সোনালী ব্যাংক পিএলসির ১২০ দিনের বিশেষ ব্যবসায়িক কর্মসূচি-২০২৬র অসাধারণ সাফল্য অর্জন করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশালের গৌরনদী থাখা সোনালী ব্যাংক। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শাখাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান মাহমুদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ‘Best Branch Incumbent from each Principal Office’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান স্বাক্ষরিত Certificate of Appreciation -এর মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জন সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবসায়িক অগ্রগতি, কর্মদক্ষতা, নিষ্ঠা ও লক্ষ্যমুখী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিত উদ্যোগ, দায়িত্বশীলতা, আন্তরিক প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ভূমিকা এ সাফল্য অর্জনে সহায়ক হয়েছে। ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের সার্বিক উন্নয়নে এ ধরনের সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। গৌরনদী শাখার এ অর্জন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সেবাগ্রহীতাদের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোা. হাসান মাহমুদের এ সম্মাননা অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে সোনালী ব্যাংক গৌরনদী শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন গ্রাহকরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক। সোনালী ব্যাংক গৌরনদী শাখা আগামী দিনেও সততা, দক্ষতা, পেশাদারত্ব ও গ্রাহকসেবার উৎকর্ষ বজায় রেখে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডে ইতিবাচক অবদান রাখবে—এ প্রত্যাশা সবার।অভিনন্দন ও শুভকামনা সোনালী ব্যাংক গৌরনদী শাখার সাফল্যের ধারা অব্যাহত থাকুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin