শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন শার্শায় পুলিশের অভিযানে প্র-তারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, নগদ টাকাসহ আলা-মত উদ্ধার হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহ-ত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান: ৫২ কেজি গাঁ-জা ও মা-দকসহ বিপুল মালামাল জ-ব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৪ Time View

​আজিজুল ইসলাম, যশোরঃ  যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নেশাজাতীয় কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকার বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​অন্যদিকে, আন্দুলিয়া বিওপির বিজিবি সদস্যরা আরশিংড়ি মাঠ সংলগ্ন পুকুর পাড় এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনসেরেক্স’ (WINCEREX) নামক নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।

​বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি চক্র রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মাদক জব্দ করা সম্ভব হয়েছে। জনস্বার্থে সীমান্তের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin