রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

বগুড়ার শাজাহানপুরে এক যুবকের রহস্যজনক মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮১ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের হুদার মোড় এলাকায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান বাবু (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু
আমরুল ইউনিয়ন এর নগরহাট পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।
শাজাহানপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং অল্পতেই রেগে যেতেন। এর আগে তিনি বিষপান করে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মতবিরোধের জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin