রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃ-ত্যু 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৩২ Time View

    

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :পঞ্চগড় জেলার  দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ সোনাহার ইউনিয়নের সোনাহার মোল্লাপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্য হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ ) তার মরদেহ সকালে ঘরের ভিতরে গলায় ওড়না পেঁচানো ঝলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার নাম রিংকি আকতার(১৯) স্বামী আলিম ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিংকির আকতারের বাবার নাম মৃত জাহাঙ্গীর, মাতা রেখা আকতার। বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি সেন বাগ এলাকায়

মোবাইল ফোনে রিংকির সাথে মালয়শিয়া প্রবাসী আলিম ইসলামের পরিচয় ঘটে। পরিচয় থেকে পরবর্তীতে বিষয়টি প্রেমে পরিনত হয়।

ঘটনার এক পর্যায়ে তাদের ভিডিও কলের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।বিবাহের পর আট মাস যাবত তার শশুড়বাড়ি দেবীগঞ্জ উপজেলার ওই সোনাহার ইউনিয়নের মোল্লাপাড়ায় অবস্থান করছিল।তাদের বিয়ের দুই বছরে মধ্যে সরাসরি দেখার সুযোগ হয়নি। তাদের মধ্যকার দাম্পত্য জীবন মোবাইল ফোনে সীমাবদ্ধ ছিল।এলাকার মানুষের ভাষ্য মতে, যে ঘরে ঝুলন্ত মরদেহটি পাওয়া যায় সে ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল।

জানা গেছে,মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘক্ষণ মোবাইলে কথা হয়। একপর্যায়ে আত্মহত্যার ইঙ্গিত দিলে আলিম বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে ফোনে জানান। তবে পরদিন সকালে রিংকির নিথর দেহ উদ্ধার করা হয়।

তার স্বজন ও প্রতিবেশীরা জানান, শ্বশুরবাড়িতে রিংকি ভালোভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কও স্বাভাবিক ছিল। তবে সম্প্রতি স্বামীকে নিয়ে তিনি কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পেছনে পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, ভিডিও কলে তাদের বিয়ে হয়েছিল। মরদেহ সুরতহালের সময় গলায় ওড়না পেচানোর দাগ দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin