সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নেছারাবাদে ডা. সবুজ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানাল ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫১৫ Time View

নেছারাবাদ প্রতিনিধি,পিরোজপুর।।

নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান ডা. সবুজ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাব। রবিবার বিকেলে সারেংকাঠি ইউনিয়নের ইসলামপুর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এদিকে দঃ কোরিয়া থেকে প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন শামীম তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডা. সবুজ বিশ্বাস নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের মুনিনাগ গ্রামের গর্বিত সন্তান। তিনি চিকিৎসা পেশায় ইতোমধ্যে তিনটি উচ্চতর ডিগ্রি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে তিনি এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছেন।
তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), ডি-কার্ড (কার্ডিওলজি) এবং সিসিডি (বারডেম) ডিগ্রিধারী। বর্তমানে তিনি মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)-এ কর্মরত রয়েছেন এবং ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া প্রতি শুক্রবার জাহানার হসপিটাল সুটিকাঠিতে রোগী দেখেন।

অনুষ্ঠানে ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মো. মহসিন, সভাপতি মো: আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আলী আকবর, প্রচার সম্পাদক মোঃ রেজওয়ান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসেন ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin