শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘ-টনায় সাবেক কাউন্সিলর সাগর নিহ-ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর( ৩৫) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঝালকাঠি ষ্টেশন রোডের থাই ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর ১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
সোহেলকে ঘটনাস্থল থেকে আহতবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে নিজস্ব মোটরসাইকেল যোগে ঝালকাঠি ফিরছিলেন। রায়াপুর এলাকা থেকে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেইনট্রি গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin