শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা পঞ্চগড়ে বিপ্ল/ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্ম-শানে দীপাবলি তারাগঞ্জে জাতীয় বিপ্ল/ব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন–২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় বিপ্ল-ব ও সংহতি দিবস পালিত

রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি ।।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় জানালা দিয়ে পেট্টল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তার এক সময়ে ব্যবসায়ীক পার্টনার রেজাউল করিম। তিনি একই এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক টের পাওয়ায় প্রাণরক্ষা হলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে যায়। তাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশিরা এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার করেন এবং আগুন নেভাতে সক্ষম হন। সকালে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী।
এদিকে, খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ী ইসলামুল হক।
ভুক্তভোগী ইসলামুল হক বলেন, আর একটু হলে আমার স্ত্রী মেয়েসহ আমার পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেতো। রেজাউল ও তার সহযোগীকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছে অনেকে। আমি তার কাছে ব্যবসার ১১ লাখ পাবো। লোকসান দেখিয়ে সেই টাকা আর দিচ্ছে না রেজাউল৷ টাকার চাপ দেয়ায় সে আমাকে হুমকি ধামকি দিতো। আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য সে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই।
সাতমেরা ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এটা জঘন্য কাজ। আজ পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে যেতো। যারা এমনটি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম। তিনি বলেন ইসলামুল আমার কাছে জমির বায়না হিসেবে ১০ লাখ টাকা নেয়। পরে আমাকে জমি না দিয়ে অন্য মানুষকে জমি বিক্রি করে দেয়। আমি আমার টাকা ফেরত চাওয়ায় সে অগ্নিকান্ডের নাটক সাজিয়েছে। তার কাছে বহু মানুষ টাকা পায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin