মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং মুমূ-র্ষ রোগীর স্বজনরা র-ক্ত না পেয়ে দিশেহারা, নিজেই র-ক্ত দিলেন চিকিৎসক রাজশাহীর গোদাগাড়ীতে নি-ষিদ্ধ ১৬০ কেজি চায়না দুয়ারী জাল জব্দ, ২ ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার অ-র্থদণ্ড প্রদান। এইচএসসি, আলিমর নজি-রবিহীন ফল : ব্যর্থ-তার দায় কার? নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪ ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাত মাস বয়সের ছেলে আদর ইসলামের। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর শোক সইতে না পেরে ওইদিনই দুবাইতে অবস্থানরত প্রবাসী বাবা আরিয়ান ইসলাম (৩৫) স্টোক করে মারা গেছেন।

একইদিন মৃত্যু হয়েছে পরিবারের আরও এক বয়োজ্যেষ্ঠ সদস্যর।

একদিনে পরিবারে তিনজনের মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি নদীবেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের।

সোমবার দুপুরে মৃত শিশুর নানা জসিম হাজারী জানিয়েছেন, শিশু আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সকালে শিশু আদরের মৃত্যু হয়।

সন্তান হারানোর এই মর্মান্তিক খবর পৌঁছায় দুবাইপ্রবাসী বাবা আরিয়ান ইসলামের কাছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ওইদিন বিকেলে দুবাইয়ে অবস্থানরত আরিয়ান স্টোক করে মৃত্যুবরন করেছেন।

একইদিনে মৃত শিশু আদর ইসলামের মায়ের দাদি মৃত্যুবরন করেছেন। একইদিনে পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin