মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং মুমূ-র্ষ রোগীর স্বজনরা র-ক্ত না পেয়ে দিশেহারা, নিজেই র-ক্ত দিলেন চিকিৎসক রাজশাহীর গোদাগাড়ীতে নি-ষিদ্ধ ১৬০ কেজি চায়না দুয়ারী জাল জব্দ, ২ ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার অ-র্থদণ্ড প্রদান। এইচএসসি, আলিমর নজি-রবিহীন ফল : ব্যর্থ-তার দায় কার? নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪ ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।আজ সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন চাকার মাধ্যমে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সাতটি ইটভাটা থেকে মোট ৩০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটা বন্ধে ফরিদপুর উপজেলায় বিশেষ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন আদালত পরিচালনা সংক্রান্ত প্রসিকিউশন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী।সহকারী পরিচালক মো: ইউসুফ আলী জানান, পরিবেশ সুরক্ষা ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে পরিচালিত হওয়া ও পরিবেশের ক্ষতিসাধন করার দায়ে ৩টি ইটভাটা চিমনি ও কিলন ভেঙে পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে এবং অন্যান্য অনিয়মের অপরাধে সাতটি ইটভাটা থেকে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।আইনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রমে সহযোগিতা প্রদানে পাবনা জেলা পুলিশ, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানান, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বা ভাটা পরিচালনা সহ্য করা হবে না। জনস্বার্থে পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin