রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা

বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ’ মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত জাহাজের লোকজন ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত জাহাজটি টেনে তীরে এনে গমগুলো খালাস করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোস্টগার্ডের জাহাজটি দুর্ঘটনা সংঘটিত করে দ্রুত বরিশাল থেকে চলে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আটটার দিকে নগরীর কীর্তনখোলার ডিসি ঘাট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ওইদিন দুপুরে বরিশালের সকল স্তরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্ত খাদ্যগুলো খুব দ্রুত সময়ে স্থানান্তরের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কোস্টগার্ডের স্বাধীন বাংলা জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ওই জাহাজের ধাক্কায় কীর্তনখোলা নদীর তীরে থাকা ডিসি ঘাট সংলগ্ন পাঁচটি স্পিড বোট ডুবে যায়। পরবর্তীতে বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দিয়ে অপরপাশে নোঙ্গর করা অবস্থায় খাদ্য গুদামের গম বোঝাই ডিবি পাপিয়া নামের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজের নিচের অংশ ফেঁটে যায়। এসময় দ্রুত গম বোঝাই জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে।
খাদ্য গুদামের বরিশাল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, জাহাজে প্রায় কোটি টাকার গম রয়েছে। খাদ্য গুদামের গমগুলো খুলনা থেকে এসেছে। দূর্ঘটনার পর জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেয়া হচ্ছে। তবে দুর্ঘটনার পর পর জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin