রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ডাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

প্রেস বিজ্ঞপ্তি

‎
‎প্রেস বিজ্ঞপ্তি:- পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে সাংবাদিকদের স্বার্থে সকলকে সব ধরনের বিভেদ ও নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে অন্ধকার ছেড়ে আলোর পথে আসার আহ্বান জানানো হয়। গুটি দুয়েক জন সাংবাদিক নিজেদের স্বার্থে অন্ধকার করে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের নেতৃবৃন্দরা।
‎
‎সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা রক্ষায় ব্যক্তিগত স্বার্থ, হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সভাপতি আবেদ আমিরী বলেন, যারা ভুল পথে রয়েছেন তাদের সাংবাদিকদের স্বার্থে অন্ধকার ছেড়ে আলোর পথে ফিরে আসাতে হবে।
‎
‎সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, শহিদুল ইসলাম, ওসমান গনি, সায়েম মাহমুদ, মোঃ ইব্রাহিম চৌধুরী, মোঃ পারভেজ, সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
‎

বার্তা প্রেরক
রবিউল হোসেন
সাধারণ সম্পাদক
পটিয়া প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin