বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

হারুন অর রশিদ।।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাইদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ বিরোধকে কেন্দ্র করে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ির ফলন্ত গাছ কেটে ফেলা, চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাজুদ আলীর স্ত্রী হাজেরা খাতুন। তাঁর পরিবারের সদস্যরা প্রবাসে থাকেন বলে জানা গেছে।
গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রইছপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
আবুল হোসেনের অভিযোগ, তাঁদের বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে সম্পত্তিটি পতিত অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। পরে সম্পত্তির স্বত্ব নির্ধারণ ও বাটোয়ারা চেয়ে আদালতে মামলা করেন।
আবুল হোসেনের দাবি, ওই মামলার জের ধরে রুস্তম আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান এবং তাঁকে মারধর করেন। এ ঘটনায় রুস্তম আলীসহ ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, তাজুদ আলীর স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়ির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলেছেন। এ ছাড়া বাড়ি থেকে চার লাখ টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। আবুল হোসেন এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
দীর্ঘদিনের পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে এমন পাল্টাপাল্টি অভিযোগে স্থানীয় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। সরেজমিনে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin