সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)প্রতিনিধি : শেখ শাহীনুর রহমান শাহীন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।পাবনার সুজানগরে তার নিজ এলাকায় রবিবার এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সুজানগরের কৃতি সন্তান শাহিনুর রহমান শাহিন কে সভাপতি মনোনীত করায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস শামা ওবায়েদ ইসলাম এমপি কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি শাহীন তাকে সংবর্ধনা প্রদান করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কমিশনার আব্দুল বাতেন শেখ, উপজেলা কৃষক দলের সভাপতি শাজাহান আলী শেখ, পৌর বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব , হিউম্যান রাইট উপজেলার সভাপতি হালিম শেখ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শফিউল আজম, উপজেলা যুবদলের সদস্য কামাল শেখ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুক্তার শেখ, পৌর বিএনপির কোষাধ্যক্ষ ফারুক শেখ, পৌর বিএনপির সদস্য সিরাজুল শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল শেখ, পৌর শ্রমিক দলের আহবায়ক দ্বীন ইসলাম, ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবাহান প্রামানিক, আব্দুল করিম, বাদশা শেখ, বেরো শেখ, রাজ্জাক শেখ, শহীদ শেখ, রহমান শেখ, রেন্টু খান, ইমরান শেখ, পৌর যুব দলের সদস্য ওবায়দুর সুমন, মাসুদ শেখ, ছাত্রদল নেতা শেখ রুবেল, শাকিল খান ও আসাদ প্রমুখ বক্তব্য দেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin