রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও

লালমোহন পৌরসভা সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

লালমোহন ভোলা প্রতিনিধি:

দেশের বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভোলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপি সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ ক্রেতা, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১২ টি ওর্য়াডের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তারা বলেন, “বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কারণে সৃষ্ট বাজার পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সঠিক তথ্য সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি। আমরা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সচেতন করার মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে চাই।” অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস ফরাজি,মোসলেহ উদ্দিন প্রফেসর,এনায়েত কবির মুন্সী, ফয়সাল মিঝি, মোঃ হারুন

এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, হাতেম হাওলাদার সদস্য সচিব আমজাদ খান জুলহাস,সবুজ,জাফর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin