রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের ধনপুরে উঠান বৈঠক” জনগণের ভালোবাসায়ই আমি প্রার্থী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, গোদাগাড়ীতে শতবছর থেকে একই আঙিনায় মসজিদ ও মন্দির পদ্মার ভাঙ্গনে ডিপটিউবল ঘর, ২ শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর ইউএনও

মুকসুদপুরে গ্রামের তারকা সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গ্রামের তারকা সম্মাননা উৎসব হলো_ তৃণমূল পর্যায়ের প্রতিভাবান এবং গুণী মানুষদের স্বীকৃতি দেওয়ার একটি বিশেষ সামাজিক উদ্যোগ ও উৎসব। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটী আইডিয়াল স্কুল মাঠে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। “এসো তরুণ – এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম” —এই শ্লোগানকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী, বড়ইহাটী সততা প্রবাসী কল্যাণ ক্লাবের সহযোগিতায় এবং আলোর পথে দিগনগর ইউনিয়নের বাস্তবায়নে, বড়ইহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট লেখক – সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অলিউর শেখ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস।

দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় এসময় সফল কৃষক, সফল ব্যবসায়ী, মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিশ্রমী নারী, গ্রামের স্বাস্থ্য কর্মী, প্রবাসী এবং বিশেষ ব্যক্তিদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ১৫০ জনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান শেষে, সরলা শিল্প গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin