
প্রেস বিজ্ঞপ্তি।।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে পালিত হবে ৫৭তম বিশ্ব মান দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য “Shared vision for a better world- Affordable and Clean Energy” যার ভাবার্থ- “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী”। দিবসটি উদযাপন উপলক্ষে ১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১১.০০ ঘটিকায় আরডিআরএস, রংপুর এর বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় রংপুর বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা, ডিআইজি, রংপুর রেঞ্জ; জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর। সভায় সভাপতিত্ব করবেন রংপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. মোঃ আব্দুল লতিফ, সহযোগী অধ্যাপক (রসায়ন বিভাগ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
সভায় আরও উপস্থিত থাকবেন জনাব এমদাদুল হোসেন, প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ; জনাব মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, প্রেসিডেন্ট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং রংপুর ক্যাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তাগণ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।