শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
কুমিল্লা মনোহরগঞ্জে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা ছাত্রদল নেতার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রা-ণনাশের হু-মকি-আশুলিয়া থানায় জিডি আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রে-ফতার একটি গাড়ী ‍উদ্ধার গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান  সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে প্রিয় শিক্ষক, এআইনির্ভর শিক্ষায় পড়াশোনা হবে সহজ- ড. মো. শাহজামাল সাজু রাজশাহীতে ক্রিকেটারদের চু-রি হওয়া লাগেজ উদ্ধার ৪ জনকে আট-ক করেছে পুলিশ তানোরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও ভাইরাল দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের স্বাধীনতার ৫৪ বছরে নদীভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পার্বতীপুরে কোকো ক্রীড়া সংসদের বেলাইচণ্ডী ইউনিয়ন কমিটি গঠন

যশোর সীমান্তে বিজিবির অভিযান: ম-দ ও চো-রাচালানি পণ্য উ-দ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি টহল দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৪টি কম্বল, ২টি শালচাদর, ১ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্তে সব ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin