রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও কৃষ্ণ চন্দ্র গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণকে নির্দেশ দেন।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এবং আবু ছামিউল প্রধান গত তিন মাসে গ্রাম আদালতে দায়ের ও নিষ্পত্তি হওয়া মামলার তথ্য, অগ্রগতি এবং সংশ্লিষ্ট রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও মামলার পরিসংখ্যানের চিত্র অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।

এছাড়া গ্রাম আদালতের মামলার নথি ও রেজিস্ট্রারসমূহ নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মুক্তাগাছা উপজেলার সব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

সভায় ইউএনও কৃষ্ণ চন্দ্র গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, গ্রামের সাধারণ মানুষ যাতে খুব সহজে, কম খরচে এবং স্বল্প সময়ে নিজ এলাকায় আইনি সেবা ও ন্যায়বিচার পেতে পারেন, তা নিশ্চিত করাই গ্রাম আদালতের মূল লক্ষ্য। ইউনিয়ন পর্যায়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের এই বিচারিক প্রক্রিয়ার নথিপত্র ডিজিটাল ও নির্ভুলভাবে সংরক্ষণে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি কোনো প্রকার হয়রানি ছাড়া প্রান্তিক জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং মামলার জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসময় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া, মামলা নিষ্পত্তির হার এবং ইউনিয়ন পর্যায়ে নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের বিভিন্ন কারিগরি ও আইনি দিক তুলে ধরেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে গ্রাম আদালতের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin