বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ায় পুলিশের অভি/যানে অ/স্ত্র ও মা/দকসহ একাধিক মাম/লার আ/সামি মোস্তাফিজ গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামি মো. মুস্তাকিম ওরফে গালকাটা মুস্তাকিমকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত মুস্তাকিম আশুলিয়ার জামগড়া এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার জামগড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য) স্টার্ন হাউজিং এলাকায় কিছু সন্ত্রাসী সংঘবদ্ধ হয়েছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মুস্তাকিম ওরফে গালকাটা মুস্তাকিমকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ জানান, মুস্তাকিমের বিরুদ্ধে গোলাগুলি, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin