বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

ইজিবাইক চালককে অচে/তন করে ছি/নতাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

চালক অপু বিশ্বাসকে (২৮) অজ্ঞান করে তার ইজিবাইক, সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পর রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা অচেতন অবস্থায় অপু বিশ্বাসকে উদ্ধার করে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী অপু আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার চাপাচুপা গ্রামের বাসিন্দা শিরোমনি বিশ্বাসের ছেলে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে অপু বিশ্বাসের ভাই শিশির বিশ্বাস জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় অপু। ওইদিন রাত দশটার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারি অচেতন অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে অপু।

তিনি আরও জানান, তার (অপু) এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। যে কারনে কোনস্থানে বসে তাকে অজ্ঞান করা হয়েছে বা ছিনতাইয়ের শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

হাপসাতালের জরুরি বিভাগের উপসহকারী মেডিক্যাল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে রেখে যায়।

পরবর্তীতে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মে. তারিক হাসান রাসেল বলেন, খবরপেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, এরপূর্বে গৌরনদীর বাটাজোর এলাকা থেকে নিজের ইজিবাইকসহ নিখোঁজ হয়েছিলেন মামুন রাঢ়ী নামের এক যুবক। পরবর্তীতে নিখোঁজ মামুনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছিলে গৌরনদীর বার্থী এালাকা থেকে। সেই থেকে নিহত মামুনের হারিয়ে যাওয়া ইজিবাইক উদ্ধার কিংবা চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত মামুন রাঢ়ী উজিরপুরের বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠি গ্রামের আব্দুস সালাম রাঢ়ীর ছেলে।

চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য নিহতের পরিবারের সদস্যরা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin