শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
রাতের আঁধারে পে/ট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অ/গ্নিসংযোগের অভিযোগ মধুপুরে জাতীয় বি-প্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাংগঠনিক কর্ম/কাণ্ডে গতি আনতে দ্রুতই কাউন্সিলের পথে হাঁটছে ময়মনসিংহ জেলা এনসিপি গোদাগাড়ীতে বানিজ্য বিভাগে ২ জন শিক্ষক ১ জন ছাত্রকে পাস করা-তে পারেনি নড়াইলের ফুটবলার গোপাল হাজরা পঞ্চগড়ে বিপ্ল/ব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্ম-শানে দীপাবলি তারাগঞ্জে জাতীয় বিপ্ল/ব ও সংহতি দিবস পালিত গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন–২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় বিপ্ল-ব ও সংহতি দিবস পালিত

গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ -২৭ (সিজন–২)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২) -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৩ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন–২)’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশের ৫০৩টি উপজেলায় একযোগে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর উপজেলা ও গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম -সেবা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক রেজওয়ানা কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ, মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক- শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin