মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন সীমান্তে শান্তি ও স্থি-তিশীলতা বজায় রাখতে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের হাত ধরেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই-আব্দুল আজিজ তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অ-পসারণে মতবিনিময় সভা হৃ/দরোগে থমকে গেছে হাসানুজ্জামানের জীবন, স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে চরম অ-সহায়ত্ব ঝালকাঠিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং-বর্ধনা পাড়া-মহল্লায় প্রকাশ্যে মা-দক বিক্রি, নে-শাখোরদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ সাধারণ মানুষ সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সীমান্তে শান্তি ও স্থি-তিশীলতা বজায় রাখতে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

আজিজুল ইসলামঃ সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের মধ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৬ সদস্যবিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অপরদিকে, ৭ সদস্যবিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়। এ বৈঠক দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin