মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন সীমান্তে শান্তি ও স্থি-তিশীলতা বজায় রাখতে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের হাত ধরেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই-আব্দুল আজিজ তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অ-পসারণে মতবিনিময় সভা হৃ/দরোগে থমকে গেছে হাসানুজ্জামানের জীবন, স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে চরম অ-সহায়ত্ব ঝালকাঠিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং-বর্ধনা পাড়া-মহল্লায় প্রকাশ্যে মা-দক বিক্রি, নে-শাখোরদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ সাধারণ মানুষ সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।
‎পাইকগাছা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এই যুগোপযোগী পদক্ষেপে সম্পূর্ণ টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।
‎পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে। তিনি বিগত চার বছর ধরে পাইকগাছায় ‘ওরিয়ন ফার্মাসিউটিক্যালস’-এর মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন।তাঁর রাজশাহীর মোহনপুরস্থ সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় একটি ব্যাংক হিসাব (নম্বর: ২৯০১২২১০২৫১৯৭) রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করে থাকেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ একটি ‘আপডেট’ চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট সম্পন্ন করেন। এর প্রায় ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি অননুমোদিত লেনদেনের বার্তা পান তিনি। পরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখেন, তাঁর হিসাব থেকে কৌশলে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা কোনো প্রতারক চক্র তাঁর মোবাইল ফোন হ্যাক করে এই অর্থ আত্মসাতের চেষ্টা চালিয়েছিল।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ও দ্রুত পদক্ষেপের কারণে প্রতারকরা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে কারিগরি সহায়তায় ভুক্তভোগীর নিজ ব্যাংক হিসাবের মাধ্যমেই পুরো ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন।
‎পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সাইবার অপরাধ ও সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin