মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
‎পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ ‎পাইকগাছায় পুলিশের তৎপ-রতায় সাইবার প্রতা-রণায় হারা-নো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মদিন সীমান্তে শান্তি ও স্থি-তিশীলতা বজায় রাখতে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের হাত ধরেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই-আব্দুল আজিজ তেঁতুলিয়ায় রাস্তার শোল্ডারে জমে থাকা পাথর ও বালি অ-পসারণে মতবিনিময় সভা হৃ/দরোগে থমকে গেছে হাসানুজ্জামানের জীবন, স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে চরম অ-সহায়ত্ব ঝালকাঠিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং-বর্ধনা পাড়া-মহল্লায় প্রকাশ্যে মা-দক বিক্রি, নে-শাখোরদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ সাধারণ মানুষ সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলনের হাত ধরেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই-আব্দুল আজিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে কিরণ পাড়া গ্রামে উঠান বৈঠকে ও জনসভায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ। সভায় স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে সরগরম হয়ে ওঠে।

সোমবার (২ নভেম্বর) রাতে ইউনিয়নের কিরণ পাড়া গ্রামে বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়।

এলাকার বিশিষ্ট মুরব্বি ফিরোজ আলী ফকির এর সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ বলেন, কিরণ পাড়া সহ বাংলাবাজার ইউনিয়নের মানুষ তাঁর আপনজন। এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। সবার সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান।

তিনি বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ নানা ভোগান্তির মধ্যে দিন কাটান। এসব ভোগান্তি নিরসন এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। জনগণের রায় পেলে তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুল আজিজ আরও বলেন, নির্বাচন সামনে রেখে নয়, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার মানুষের পাশে আছেন। ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং হতদরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। এসব জনকল্যাণমূলক কাজে ব্যক্তিগত তহবিল থেকে নিয়মিত অনুদান দিয়ে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ভূয়সী প্রশংসা করেন আব্দুল আজিজ। তিনি বলেন, জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন এ জনপদের মানুষের আস্থা ও ভালোবাসার নাম। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও দূরদর্শী নেতৃত্ব মানুষকে আশাবাদী করে তুলেছে। নির্বাচিত হলে তাঁর হাত ধরে বাংলাবাজার ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে ঘোষণা দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি তোফাজ্জল হক, কোরবান আলী, আব্দুর রহিম, আবুল হোসেন, আলম মিয়া, নুর হোসেন, নুরুল ইসলাম, বাচ্চু মিয়া, হাবিজ উদ্দিন, মহন মিয়া, শহিদ মিয়া, আবু তালিব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় কিরণ পাড়া গ্রামবাসী আব্দুল আজিজের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin