মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং মুমূ-র্ষ রোগীর স্বজনরা র-ক্ত না পেয়ে দিশেহারা, নিজেই র-ক্ত দিলেন চিকিৎসক রাজশাহীর গোদাগাড়ীতে নি-ষিদ্ধ ১৬০ কেজি চায়না দুয়ারী জাল জব্দ, ২ ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার অ-র্থদণ্ড প্রদান। এইচএসসি, আলিমর নজি-রবিহীন ফল : ব্যর্থ-তার দায় কার? নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪ ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪ নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে একটি ল্যাপটপ, দু’টি কি-বোর্ড, ছয়টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ১৯টি সিমসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১ নভেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল ও এসআই তোফায়েল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
এরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম মারুফ শেখের ছেলে সোহানুর রহমান সোহেল (৩২), একই গ্রামের (যাদবপুর) গ্রামের শামসুর শেখের ছেলে ইয়ামিন শেখ (৩৮), একই উপজেলার খড়রিয়া উত্তরপাড়ার হেদায়েত ইসলামের ছেলে রিফাত হোসেন (৩৫) এবং নড়াইল সদরের কলোড়া গ্রামের কাশেম আলীর ছেলে মুসা কাজিম বকুল আলী (৩২)।
গ্রেফতার ব্যক্তিরা ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘মিশরীয় মুরগি সেল বাজার’, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মাই মোবাইল শপ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘ইলেকট্রনিক ফ্যান’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এক থেকে দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি।
ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন আরও জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ল্যাপটপ, কি-বোর্ড, মোবাইল ফোন ও সিম জব্দ তালিকা করা হয়েছে। এসব ডিভাইস অনলাইন প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত করত তারা।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin