মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুজানগরে বিনা ধান -২০ এর প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ​সন্ধ্যার পর রাস্তায় বিনা কারনে শিক্ষার্থী পেলেই আ-টক- বানারীপাড়ায় এসিল্যান্ডের ক-ড়া বার্তা ও মাইকিং মুমূ-র্ষ রোগীর স্বজনরা র-ক্ত না পেয়ে দিশেহারা, নিজেই র-ক্ত দিলেন চিকিৎসক রাজশাহীর গোদাগাড়ীতে নি-ষিদ্ধ ১৬০ কেজি চায়না দুয়ারী জাল জব্দ, ২ ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার অ-র্থদণ্ড প্রদান। এইচএসসি, আলিমর নজি-রবিহীন ফল : ব্যর্থ-তার দায় কার? নড়াইলে অনলাইন প্র-তারণা ও জু-য়ার অভিযোগে গ্রে-ফতার ৪ ছেলের শো-ক সইতে না পেরে প্রবাসী বাবার মৃ-ত্যু বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ফরিদপুরে অ-বৈধ ইটভাটা গুঁ-ড়িয়ে দিলেন প্রশাসন ট্রেনে পরিচয় ধর্ষ-ণের পর হ-ত্যা যুবকের ফাঁ-সির রায় 

চারঘাটে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋ/ণের চেক ও ক্রেস্ট বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, যুবসমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, ও পৌর বিএনপির সভাপতি মুমিনুল ইসলাম মমিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ক্রেস্ট এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin