রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা

সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর শ্রমিকদলের উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে।সুজানগর আদর্শ ক্লাবে শুক্রবার রাতে এ বাউল উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সুজানগর পৌর শাখার আহ্বায়ক দ্বীন ইসলাম সুরমা ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বিএনপি নেতা মুক্তার শেখ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জিল্লুর শেখ, মোহাম্মদ আলী, টিটু প্রমুখ। পরে বাউল উৎসবে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী দ্বীন ইসলাম সুরমা ভাই , গৌরাঙ্গ দাশসহ অন্যান্য শিল্পীরা। এ সময় বাউল শিল্পী দ্বীন ইসলাম সুরমা ভাই এর লেখা গান, চলো একদিন নেতার সঙ্গে,নেতার ঘ্রাণ বইতো অঙ্গে ,সারা জনম প্রেম তরঙ্গে বাসিতো বদন, সেলিম রেজা হাবিব বলে ওই চেয়ে দেখ চঁাদ উঠিলে দ্বিন ইসলামের সাজায়ে দে বিদায় শান্বাষণ, আর কবে হবে খোদা তোমার দর্শণসহ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হয়। এদিকে হারোনো সংস্কৃতিকে ফিরিয়ে আনতে এ ধরণের উৎসবের আয়োজন আগামীতেও করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin