রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কুর্শা ইউপি নির্বাচন “দ্বিতীয় দিনে বিএনপির দলীয় মনোনয়ন নিলেন সাবেক সেনাসদস্য আমির আলী স-ন্ত্রাস মাদ-কমুক্ত সমাজ গঠনে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে মি-থ্যা মামলা ও এআই দিয়ে ছবি তৈরি করে অ-পপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন কালাইয়ে ট্রাক-অটোরিকশার মু-খোমুখি সং-ঘর্ষে নিহ-ত ২, আহ-ত ১ সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন গোদাগাড়ীতে খেতুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব ব্যাপক অ-ব্যবস্থাপনা রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬, কমেছে জিপিএ-৫ এর সংখ্যা

দুলাই ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ডাউন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে দুলাই বাজার থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী কামরুল ইসলামের সমর্থনে তঁার অসংখ্য সমর্থক ও দলীয় নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন বের করেন। শোডাউনটি দুলাই ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। স্কুল জীবন থেকেই জিয়ার আদর্শে অনুপ্রাণিত কামরুল ইসলাম দুলাই মডেল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সুজানগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা কৃষক দলের সভাপতি এবং জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সালে তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে কামরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। আসন্ন দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বলেন, দুলাই মডেল ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। আমি দুলাই ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই জানিয়ে তিনি বলেন, ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে দুলাই ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে দুলাই ইউনিয়নকে পরিকল্পিত একটি ইউনিয়ন হিসেবে গড়তে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে কামরুল ইসলাম দুলাই ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয়রা জানান, কামরুল ইসলাম একজন সৎ, পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি দুলাই ইউনিয়নের সর্ব স্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে কামরুল ইসলামকে তারা এগিয়ে রেখেছেন। উল্লেখ্য, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষীত নেতা কামরুল ইসলাম দুলাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin