
মোঃ বাবুল হোসেন পঞ্চপুর জেলা প্রতিনিধি
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত অনুষ্ঠানস্থল
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।
দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান (গুড্ডু)।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মীসহ ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় সংগঠনের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।