বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর ও কাঁকনহাট পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা মাসুদের সভাপতিত্বে সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি এবং গোদাগাড়ী পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মুকুল।

গোদাগাড়ী পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান সেলিম, উপজেলা যুবদলের সদস্যসচিব নুরুদ্দীন বাবু এবং কাঁকনহাট পৌর যুবদলের সদস্যসচিব আরসালামের যৌথ সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুবদল সবসময় রাজপথে ভূমিকা রেখেছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তাঁরা। দেশে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে জানিয়ে দেন বক্তরাগণ।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin