বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর তা প্রতিষ্ঠানে না নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।
​উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা এসব মাছ নিয়মানুযায়ী রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য দেওয়া হয়।
​তবে বিতরণের পর একটি মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়েছে বলে গোপন সংবাদ পায় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন।
​অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এ সময় জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয়।
​জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও স্থানীয় আবুল হোসেন (৫৫) বিতরণের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে অন্য দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে অভিযানে নিশ্চিত হয় প্রশাসন।
​ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
​এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ মাছ প্রতিষ্ঠানে না দিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এবং সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin