বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জ-রিমানা ২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি গোদাগাড়ীতে নানা আযোজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দোয়ারাবাজারে জমি বিরোধে ভাইদের পাল্টাপাল্টি অভি-যোগ মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে অ-বাঞ্ছিত ঘোষণা যুবদলের গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হ-ত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃ-ত্যুদণ্ড ও একজনের যা-বজ্জীবন  বাবার মৃ-ত্যুর শোক সইতে না পেরে ছেলের মৃ-ত্যু সরকারি গৌরনদী কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্ধোধন গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

২৮ অক্টোবরের লগি-বৈঠার স-হিংসতার দৃষ্টা-ন্তমূলক বিচার করতে হবে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

রাজশাহী মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মহিশালবাড়ী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা গেটের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মোঃ নুমায়ুন আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক বিরোধের সমাধান কখনো সহিংসতা হতে পারে না। দেশে আইনের শাসন, মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। কেউ যেন রাজনৈতিক পরিচয়ের কারণে দায়মুক্তি না পায়, আবার কোনো নিরপরাধ ব্যক্তিও যেন হয়রানির শিকার না হন। রাজনৈতিক মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থা অনুসরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সমাবেশে আরও বক্তব্য ও উপস্থিতি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমীর আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য মুহাম্মদ শহীদুল্লাহসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী
নিজস্ব প্রতিবেদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin