
এম এ আলীম রিপন সুজানগর :
পাবনার সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহি অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রুফটপ সোলার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ সমিতির- ২ এর জেনারেল ম্যানেজার আহমদ শাহ আল জাবের।
স্বাগত বক্তব্য দেন মোতাছিম বিল্লাহ, ডেপুটি জেনারেল ম্যানেজার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ সুজানগর জোনাল অফিস । আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুপ্রভা রানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান মাস্টার, আহমেদ আলি প্রামাণিক লাটু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাদের হোসেন, সরদার বাবুল হোসেন,উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার ( কারিগরি) রাশেদুল হক, এজিএম( সদস্য সেবা) রুবেল হোসেন, এজিএম সুজানগর জোনাল অফিস শামসুল আলম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।