মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীতে ডে-ঙ্গু প্রকোপ বাড়ছে। সবাইকে সচেতন হওয়ার পরামার্শ গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে অতিরিক্ত বালাইনাশক প্রয়োগে করলার ক্ষেত নষ্ট, ক্ষতির মুখে কৃষক জয়পুরহাটে দিলীপ হ-ত্যা মামলায় একজনের যা-বজ্জীবন কা-রাদণ্ড রামকৃষ্ণপুরে মেম্বর প্রার্থী সোহেল রানা বাবুর জনসেবামূলক কাজে আলোচনা বরিশালে আ.লীগ নেতা পিকলুর বাড়িতে লহ্মী পূজার নিমন্ত্রনে এসে গ্রে-প্তার ৭জন – জে/লহাজতে প্রেরণ নলছিটির প্রেমহার ওয়ার্ডে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে ও এলাকার উন্নয়ন করতে চেয়ারম্যান হতে চাই-ভাবখালীতে প্রার্থী মুঞ্জু আগৈলঝাড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রে-প্তার

জয়পুরহাটে দিলীপ হ-ত্যা মামলায় একজনের যা-বজ্জীবন কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ তসরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি তিনি স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করে। ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রাকৃতির ডাকে সাড়া দিলে বাহিরে গেলে আসামী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে তার মরদরহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার সত্যতা পায়। এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় দেন।

মোঃ দেলোয়ার হোসেন বাবুু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin