বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার – নিকোলাস বিশ্বাস ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আ-ঘাতে জামাই নিহ-ত গোদাগাড়ীতে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটির শপথ গ্রহন রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়- যাব: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হাম-লাকারী মা-দক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শা-স্তির দাবিতে মানববন্ধন মহেশপুরে সুধী-জনদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময় গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষ-ণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ নলছিটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুবিধপুর ইউনিয়ন বিএনপির নেতা নিজাম খান

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আ-ঘাতে জামাই নিহ-ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সকালে উপজেলার বলিভদ্রপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে কোন্দল ও মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাই আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেন ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। ভোররাতে বাড়ির ভেতর চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি জব্দ করা হয়েছে। ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আতিকুর রহমান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin