সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় বিদেশী পি-স্তল, গু-লি ১টি ম্যাগজিনসহ তিনজন অ-স্ত্রধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার বাবুগঞ্জে ভু-য়া চিকিৎসকের প্র-তারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত

নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এসপি আল মামুন শিকদার। নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৮ অক্টোবর) তারিখে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা, মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইলসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

উজ্জ্বল রায়, নড়াইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin