সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় বিদেশী পি-স্তল, গু-লি ১টি ম্যাগজিনসহ তিনজন অ-স্ত্রধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার বাবুগঞ্জে ভু-য়া চিকিৎসকের প্র-তারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত

আশুলিয়ায় বিদেশী পি-স্তল, গু-লি ১টি ম্যাগজিনসহ তিনজন অ-স্ত্রধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ আশুলিয়ায় বিশেষ অভিযানে ডিউটিতে নিয়োজিত থাকাকালে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর অভিযান পরিচালানা করে ০১ টি বিদেশী পিস্তল ও ০১ রাউন্ড গুলি ভর্তি ০১ টি ম্যাগজিন উদ্ধার করেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে ৫ টার দিকে এসআই মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর কয়েকজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ইং (১৮/১০/২০২৬ইং) বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম সাকিনস্থ জনৈকা জাহানারা বেগমের মালিকাধীন অটো গ্যারেজের ভিতর পৌঁছাইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। সৈয়দ আলভী (৩০), পিতা-মৃত ফিরোজ আহমেদ, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ মামুন (৩৪), পিতা-মেছের হাওলাদার, সাং-উত্তর আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। জহিরুল (২৭), পিতা-শহিদুল,সাং-নওমালা, থানা-বাউফল, জেলা- পটুয়াখালীদের’কে আটক করেন এবং তাদের হেফাজত হইতে,
১। ০১ (এক) টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত বিদেশী পিস্তুল, যাহার কাঠের বাটসহ কোনা কোনি দৈর্ঘ্য ৭ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজীতে TTA এবং ALY খোদাই করে লেখা আছে।
২। ০১ (এক) রাউন্ড গুলি ভর্তি ০১ টি ম্যাগজিন, উদ্ধার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ০১ নং আসামী সৈয়দ আলভী (৩০), এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র আইনে , ০২ নং আসামী মোঃ মামুন (৩৪),এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ০৩ টি অনান্য ধারায় মামলা সহ ০৫ টি মামলা, ০৩ নং আসামী জহিরুল (২৭), এর বিরুদ্ধে ০১ টি ডাকাতির প্রস্তুতি ও ০২ টি চুরির মামলাসহ মোট ০৩ টি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin