সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় বিদেশী পি-স্তল, গু-লি ১টি ম্যাগজিনসহ তিনজন অ-স্ত্রধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার বাবুগঞ্জে ভু-য়া চিকিৎসকের প্র-তারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন পিপিএম” এর নির্দেশনায় বিশ্বম্ভপুর চালবন এলাকা থেকে  বালুভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ।  রাতের অধাঁরে ট্রাকে করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোরা, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের  নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে  ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন এবং  ভোর রাতে অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেন। পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে  সোমবার ভোর রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এস‌আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস‌আই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের  ১টি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন এলাকা হ‌ইতে আটক করে ডিবি পুলিশ। ধোপাজান নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।
‎এব্যপারে ডিবিপুলিশের ওসি কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড়কেটে বালু  উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং  দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি  ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে ।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin