সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় বিদেশী পি-স্তল, গু-লি ১টি ম্যাগজিনসহ তিনজন অ-স্ত্রধারী স-ন্ত্রাসীকে গ্রে-ফতার আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার বাবুগঞ্জে ভু-য়া চিকিৎসকের প্র-তারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান সরিকলকে গড়তে নতুন চমকে বিএনপি নেতা আনিচের বিকল্প নাই ” সরিকল ইউপি নির্বাচনে ময়মনসিংহে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের পূঁজা-মন্ডপ পরিদর্শন সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আ-টক-১ পর-কীয়া সম্পর্কের জের: শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রবাসীর স্ত্রীর আ-ত্মহত্যা আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত

একজন অসহায় মুয়াজ্জিনকে বাঁচাতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ ব্যক্তিদের এগিয়ে আসার আহবান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ইসলামী শরিয়ত ও হাদি সের বর্ণনা অনুযায়ী-হাশরের ময়দানে একজন মুয়াজ্জিনের অবস্থান হবে অত্যন্ত সম্মানজনক, সুউচ্চ এবং সবার থেকে আলাদা। দুনিয়াতে যারা ইখলাসের সাথে আল্লাহর ঘরের দিকে মানুষকে আহবান করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বিশেষ পুরস্কারে ভূষিত করবেন।

হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে মুয়াজ্জিনদের আলাদাভাবে চেনা যাবে। কারণ, সেদিন তাদের ঘাড় বা গর্দান থাকবে সবচেয়ে লম্বা ও উঁচু।
হাদিস শরীফে রাসূলুল্লাহ (সা.) বলেছেন-কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় সবচেয়ে লম্বা হবে (সহীহ মুসলিম, হাদিস নং: ৩৮৭)।

ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন-হাশরের মাঠে প্রচণ্ড ভিড় ও কষ্টের সময় মুয়াজ্জিনগণ মাথা উঁচু করে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকবেন। এর অর্থ হচ্ছে-তারা আল্লাহর রহমতের দিকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন এবং দূর থেকেই তাদের মর্যাদা দৃশ্যমান হবে।

হাশরের মাঠে এতো মর্যাদা যে পাবেন, সেই একজন মুয়াজ্জিন আজ দুনিয়াতে অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন। ফলে তার (মুয়াজ্জিন) অসহায় পরিবারের সদস্যরা আজ দুনিয়ার মানুষের কাছে এ চিকিৎসার জন্য হাত পেতেছেন।

জানা গেছে, বরিশালের গৌরনদী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গেরাকুল মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন যার পবিত্র আযানের সুরে মসজিদে ছুটে আসেন বৃহৎ ওই সমাজের মুসুল্লিগণ। একজন সহজ-সরল মানুষ, সকলের প্রিয় ব্যক্তি শ্রদ্ধাভাজন মোঃ সেকান্দার আকন নানা জটিল রোগে আক্রান্ত। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ থেকে ১৮ অক্টোবর ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু সেখানে (নিউরোসায়েন্স) নেয়ার পর বেড না পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত তার মাথায় অপারেশন করে জমে থাকা পানি বের করতে হবে। চিকিৎসকদের এ সিদ্ধান্তে হতাশ হয়ে পরেছেন মুয়াজ্জিন সেকান্দার আকনের সাথে থাকা তার স্বজনরা। কারণ ব্যয়বহুল এ চিকিৎসা তাদের পক্ষে অসম্ভব হয়ে পরেছে। মুয়াজ্জিন সেকান্দার আকন দুনিয়াতে অর্থাভাবে কি চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। তাই তার (মুয়াজ্জিন) অসহায় পরিবারের সদস্যরা আজ দুনিয়ার মানুষের কাছে এ চিকিৎসার জন্য হাত পেতেছেন।

যদি কোন হৃদয়বান ব্যক্তি, দেশ ও বিদেশের প্রবাসী ধর্মপ্রান ব্যক্তিরা আখেরাতের কথা চিন্তা করে আজ দুনিয়াতে শুধুমাত্র অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত একজন ধর্মপ্রান মুয়াজ্জিনের পাশে দাঁড়াতে চান তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। ( 01303-364528 ) মোবাইল নাম্বারের মালিক মুয়াজ্জিন সেকান্দার আকনের ভাইয়ের ছেলে আজাদ আকন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin