
কেশবপুর (যশোর) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান আজিজ, ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।