রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার শিক্ষা খাতে এআই এখন সম্ভাবনার দরজা খুলছে, সন্তানের হাতের স্মার্টফোনই হতে পারে নির্ভরযোগ্য শিক্ষক মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক’ সভায় তিনটি ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহবায়ক ৩ কর্মকর্তা অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কে ওই তিন কর্মকর্তাকে শো-কোজ করার জন্য অনুরোধ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। শনিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ উপস্থিত থেকে এ অনুরোধ করেন। এসময় সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম ও বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন ছাড়া দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সরদার তিন কর্মকর্তা সভায় অনুপস্থিত থাকা ও শো-কোজের বিষয়ে বলেন, সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক এ সভা আহবান করা হয়। কিন্তু এ সভায় কেন কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি। সংসদ সদস্য মহোদয় নিজে এ সভায় উপস্থিত ছিলেন। সরকারি এ গুরুত্বপূর্ণ সভায় কেন ওই তিন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন তার কারণ দর্শানোর জন্য পত্র দেয়ার সভা থেকেই নির্দেশ দিয়েছেন তিনি। ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে দুর্গা পূজা উদযাপনে সরকার বিশেষ নির্বাহী আদেশে শনিবার কর্ম দিবস ঘোষণা করে।
ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গা পূজা সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে উদযাপন উপলক্ষে ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ বিষয়ে সরকারি গুরুত্বপূর্ন এ সভায় এসব সরকারি কর্মকর্তার অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার সামীল। সে কারনে এসব কর্মকর্তাদের কারণ দর্শানোর জন্য ইউএনও কে অনুরোধ করেছি।
উল্লেখ্য এবার এ উপজেলায় ১২২ টি মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ন ৫০টি মন্ডপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin