সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ মিটিং অনুষ্ঠিত আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অ-র্ধগলিত ম-রদেহ উদ্ধার মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং ত্রিশালে কালী মন্দিরসহ বিভিন্ন পুজাঁ মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপে দিনরাত নিরাপত্তায় বিজিবি, মোতায়েন ৬ প্লাটুন শার্শায় বিএনপি নেতা সরোয়ার হোসেনের পূজা মণ্ডপ পরিদর্শন, ৪ মণ্ডপে ৪০ হাজার টাকা অনুদান পরারাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে শাহীনকে সংবর্ধনা সুজানগরে অ-গ্নিকাণ্ডের ক্ষ-তিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ ‎পাইকগাছায় জমে উঠেছে কাঁচা সুপারি বেচাকেনার হাট মহেশপুরে ২০ লিটার চো-লাই মদসহ এক মা-দক কারবারি গ্রে-ফতার

চারঘাটে ভ্যানচালককে কুপি-য়ে ভ্যান ছি-নতাই, গুরুতর আহ-ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে যাত্রীবেশে ভ্যান ভাড়া নিয়ে চালককে হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় তারা।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক তফেল আলী (৫০) উপজেলার অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ভ্যান ভাড়া নেয়। পরে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের আগে শিশাতলা এলাকায় পৌঁছালে ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাপাতি বের করে তাঁর ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার পর তাঁকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহত তফেল আলীর চিৎকার ও কান্নাকাটি শুনে পথচারী ভ্যানচালক ও যাত্রীরা তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় তফেল আলীর দুই হাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গুরুতর জখম হয়েছে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারঘাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin