রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন করতে কঠোর উপজেলা প্রশাসন পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার সা-ম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়াজ আহমেদ মৃধা বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের সার্ফেসিং কাজের উদ্বোধন করলেন জয়নুল আবেদীন এমপি সুজানগরের পদ্মা নদীতে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নৌকা বাইচ উৎসব সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ-ত পীরগঞ্জে ‘দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করণীয়’ সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ ‎পাইকগাছায় গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূ আত্মহ-ত্যা মহেশপুরে ৭০ গ্রাম গাঁ-জাসহ ১ মা-দক কা-রবারি গ্রে-প্তার

নলডাঙ্গা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জের শুভেচ্ছা বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি।

আমি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনোয়ার জাহান, অদ্য ০১/০৯/২০২৬ হিসাবে যোগদান করিলাম। নলডাঙ্গা থানার সর্বস্তরের সম্মানিত নাগরিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজনসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। ন্যায়সংগত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সমস্যার কথা আন্তরিকতার সঙ্গে শোনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব।
নলডাঙ্গা থানাকে একটি জনবান্ধব, সেবামুখী ও আস্থার পুলিশি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনাদের যেকোনো আইনগত সমস্যা বা প্রয়োজনে নলডাঙ্গা থানা আপনাদের পাশে থাকবে। আসুন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে নলডাঙ্গাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলি।
সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও শান্তি কামনা করছি।
মোঃ মনোয়ার জাহান
অফিসার ইনচার্জ
নলডাঙ্গা থানা, নাটোর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin