বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

আশুলিয়ায় পুলিশের মা/দকবিরোধী অভি/যানে ইয়া/বাসহ ৪ জনকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)। এর আগে, সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ও রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার চাঁনগাঁও ও সরকার মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (৪০)। বর্তমানে তিনি আশুলিয়ার মিরে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে ফজলুল হকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। নাটোরের নলডাঙ্গা থানার মধ্যনগর এলাকার আসমান প্রদানের ছেলে মো. শামিম মিয়া (৩৩)। বর্তমানে তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকার র‍্যাব বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে মো. রাসেল (৩৩)। বর্তমানে তিনি আশুলিয়ার কান্দাইল মৃধাবাড়ি এলাকায় রফিকের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গোপালগঞ্জের সদর থানার বিন্নাবাড়ি এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. পারভেজ শেখ (২৮)। বর্তমানে তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মান্নান উদ্দীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে মিরে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালান আশুলিয়া থানার এসআই আব্দুল হাই ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় পেশাদার মাদক কারবারি রুবেল ও শামিম মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান (এসআই) রাশেদ রাশেদুজ্জামান রাশেদ ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় রাসেল ও পারভেজ নামের দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ১২২ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, মাদকের বিস্তার রোধে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin